হেফাজতের কেন্দ্রীয় নেতা ইয়াকুব গ্রেপ্তার

আপডেট : ০৮ মে ২০২১, ০৪:১৩ এএম

হেফাজতের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির সহকারী প্রচার সম্পাদক ও জমিয়তে উলামায়ে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা গাজী ইয়াকুব ওসমানীকে (৪৪) গ্রেপ্তার করেছে ফেনী থেকে পুলিশ। গত বৃহস্পতিবার সন্ধ্যার পর জেলা গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত মাওলানা গাজী ইয়াকুব ওসমানী গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত হেফাজতের কর্মসূচিতে ব্রাহ্মণবাড়িয়ায় নারকীয় তান্ডবের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি সরকার উৎখাতের সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় তান্ডব চালানোর সঙ্গে নিজের জড়িত থাকার কথাও পুলিশের কাছে স্বীকার করেছেন। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ব্রাহ্মণবাড়িয়ার তা-বের ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। গাজী ইয়াকুবকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হতে পারে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত