চাকরি

আপডেট : ০৮ মে ২০২১, ১১:৫১ পিএম

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন

পদ ও যোগ্যতা : সহকারী পরিচালক (সাধারণ) ৫৭ জন। ব্যবসা শিক্ষা, ব্যবসায় প্রশাসন, অর্থনীতি, পরিসংখ্যান বা ক্যাপিটাল মার্কেট বিষয়ে ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ৪ বছরমেয়াদি স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর ডিগ্রি পাস। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। সহকারী পরিচালক (লিগ্যাল সার্ভিস) ৪ জন। আইন বিষয়ে ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ৪ বছরমেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি পাস। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা।

সহকারী পরিচালক (এমআইএস) ৪ জন। কম্পিউটার বিজ্ঞান বা ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং, এমআইএস বা সমজাতীয় বিষয়ে ৪ বছরমেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি পাস ১ম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি বা ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) ডিগ্রি পাস বা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা।

জনসংযোগ কর্মকর্তা ২ জন। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ৪ বছরমেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি পাস। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। হিসাবরক্ষণ কর্মকর্তা ১ জন। ব্যবসা শিক্ষা, ব্যবসায় প্রশাসন বিষয়ে ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ৪ বছরমেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি পাস। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। ব্যক্তিগত কর্মকর্তা ২১ জন। অন্যূন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ৪ বছরমেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি পাস। কম্পিউটার চালনায় দক্ষ এবং কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৮০ এবং বাংলায় ৬০ শব্দ। বেতনক্রম : ১৬০০০-৩৮৬৪০ টাকা।

লাইব্রেরিয়ান ১ জন। অন্যূন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএতে ৪ বছরমেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রিসহ লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা পাস অথবা লাইব্রেরি সায়েন্সে অন্যূন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএতে ৪ বছরমেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি পাস। বেতনক্রম : ১৬০০০-৩৮৬৪০ টাকা।

সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা ৪ জন। ব্যবসা শিক্ষা, ব্যবসায় প্রশাসন বিষয়ে ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ৪ বছরমেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি পাস এবং কম্পিউটার চালনায় দক্ষ। বেতনক্রম : ১১০০০-২৬৫৯০ টাকা। ৩০ এপ্রিল ২০২১ তারিখে বয়স ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮-৩২ বছর। কমিশনের এই www.sec.gov.bd) ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে ২৩ মে ২০২১ রাত ১২টা পর্যন্ত। পরীক্ষাসহ যাবতীয় তথ্য জানা যাবে কমিশনের ওয়েবসাইট থেকে। যোগাযোগ : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, সিকিউরিটিজ কমিশন ভবন, ই-৬/সি, আগারগাঁও, শের-ই-বাংলা নগর প্রশাসনিক এলাকা, ঢাকা।

সূত্র : ইত্তেফাক, ২৯ এপ্রিল, পৃষ্ঠা ৭

গ্রন্থনা : আনিকা তাহসিন

×
সর্বশেষ সর্বাধিক পঠিত