কাজী আসাদুজ্জামান শান্তা সিকিউরিটিজের নতুন সিইও

আপডেট : ০৯ মে ২০২১, ১২:১১ এএম

কাজী আসাদুজ্জামান শান্তা সিকিউরিটিজের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেয়েছেন। ১২ বছরের কর্মময় জীবনে ব্রোকারেজ ব্যবস্থাপনা, পোর্টফোলিও ব্যবস্থাপনা ও অ্যানালাইসিস এবং সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তার।

শান্তা সিকিউরিটিজে ২০১৯ সালে চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার হিসেবে যোগ দেন কাজী আসাদুজ্জামান।

২০০৮ সালে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্টে কর্মজীবন শুরু করেন। ২০১৬ সালে তিনি শান্তা অ্যাসেট ম্যানেজমেন্টে হেড অব ফান্ড অপারেশনস হিসেবে যোগ দেন। পরে চিফ অপারেটিং অফিসার পদে পদোন্নতিপ্রাপ্ত হন। 

কাজী আসাদুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি নিয়েছেন।

এ ছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম থেকেও এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত