বন্দেসলিগায় গতকাল নিজেদের ৩২তম ম্যাচে বায়ার্ন মিউনিখ ৬-০ গোলে হারিয়েছে মনশেনগ্লাডবাগকে। কিন্তু মাঠে নামার আগেই শিরোপা নিশ্চিত হয়ে গিয়েছিল বাভারিয়ানদের। তাদের কাজটা সহজ করে দিয়ে ছিল বুন্দেসলিগার দ্বিতীয় স্থানের আরবি লাইপজিগ। বরুশিয়া ডর্টমুন্ডের কাছে তারা ২-৩ গোলে হেরে যাওয়ায় বায়ার্নের টানা নবম লিগ শিরোপা নিশ্চিত হয়েছে। সব মিলিয়ে বাভারিয়ানদের এটি ৩১তম শিরোপা। ৩২ ম্যাচে ৭৪ পয়েন্ট বায়ার্নের। সমান ম্যাচে লাইপজিগের পয়েন্ট ৬৪।
×
