বিশ্ববিদ্যালয়ে প্রশাসন ক্যাডারের কর্মকর্তা

যবিপ্রবি শিক্ষক সমিতির নিন্দা প্রতিবাদ

আপডেট : ০৯ মে ২০২১, ০৬:৫৮ এএম

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একজন অবসরপ্রাপ্ত নন-একাডেমিক অতিরিক্ত সচিবকে কোষাধ্যক্ষ পদে নিয়োগের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (যবিপ্রবি)। গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের সভায় এই নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। গত ৫ মে শিক্ষা মন্ত্রণালয় ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুল মান্নানকে কোষাধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়।

জবিপ্রবি শিক্ষক সমিতির সভায় বলা হয়,  আব্দুল মান্নান কোনো একাডেমিক ব্যক্তি নন, তিনি সরকারের অবসরোত্তর ছুটি ভোগ করা একজন কর্মকর্তা। তাই যবিপ্রবির শিক্ষক সমিতি মনে করে বিশ্ববিদ্যালয় পর্যায়ের সর্বোচ্চ পদগুলোতে বিশিষ্ট শিক্ষাবিদদের মধ্য থেকে নিয়োগ দেওয়া উচিত। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তাকে নিয়োগদান বিশ্ববিদ্যালয়ের ওপর সরকারি আমলাতন্ত্রের এক ধরনের নগ্ন হস্তক্ষেপ। এই নিয়োগদান শিক্ষকদের মধ্যে ক্ষোভের সঞ্চার করেছে এবং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিবেশ অস্থিতিশীল হতে পারে বলে শিক্ষক সমিতি মনে করে।

সভায় আরও বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন তার বিচক্ষণ নেতৃত্ব ও নিরলস পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি সম্মানজনক অবস্থানে নিয়ে গেছেন, ঠিক তখন সরকারের ভিতরে লুকিয়ে থাকা কিছু স্বার্থান্বেষী মহল ও আমলারা বাংলাদেশের উচ্চশিক্ষাকে ধ্বংস করার যে নীল-নকশা করেছে এবং ধাপে ধাপে তা বাস্তবায়ন করছে অত্যন্ত চতুরতার সঙ্গে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত