বরিশালে জায়গার অভাবে বন্ধ বাসদের ‘মানবতার বাজার’

আপডেট : ০৯ মে ২০২১, ০৬:৫৮ এএম

বরিশালে বাসদের ‘মানবতার বাজার’ এর কার্যক্রম স্থগিত করতে বাধ্য হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলা নেতৃবৃন্দ। তারা বলেছেন, রাজনৈতিক ষড়যন্ত্রে জায়গা না পাওয়ায় দুদিনের মাথায় কার্যক্রম বন্ধ করা হয়েছে। তবে দ্রুত সময়ের মধ্যে বিকল্প পন্থায় এ বাজারের কার্যক্রম চালু করা হবে বলে জানিয়েছেন জেলা বাসদের আহ্বায়ক ইমরান হাবিব রুমন ও সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী।

গতকাল শনিবার বেলা ১১টায় বরিশাল নগরের ফকিরবাড়ি রোডের বাসদের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেছেন বাসদ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ডা. মনীষা চক্রবর্তী বলেন, বাসদ বরিশাল জেলা শাখার উদ্যোগে করোনা পরিস্থিতি মোকাবিলায় মানুষকে সম্মানের সঙ্গে খাদ্য সহায়তা দেওয়ার জন্য গত বছর ১২ এপ্রিল ‘মানবতার বাজার’ যাত্রা শুরু করে মানবতার বাজার। এই মানবতার বাজারের কাজগুলোসহ ফ্রি অক্সিজেন ব্যাংক, ফ্রি করোনা অ্যাম্বুলেন্স সার্ভিস, করোনা রোগীদের ফ্রি চিকিৎসা, মানবতার কৃষি, মানবতার পাঠশালাসহ নানান আয়োজন আমাদের রয়েছে। আর বিনামূল্যের এই বাজারের মডেলটি শুধু আমাদের বরিশালে বা দেশে না, দেশের বাইরেও প্রচুর সুনাম কুড়িয়েছে।

সংবাদ সম্মেলনে মণিষা চক্রবর্তী বলেন, আমরা আরও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করি এবং আমরা মানবতার বাজার পরিচালনা করার জন্য অনুরোধ করি। প্রথমে তারা খুশি হয়ে অনুমতি দিলেও পরে তারাও একই রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করেন ও প্রতিষ্ঠান ব্যবহার করতে দেওয়ার ব্যাপারে অপারগতা প্রকাশ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত