চতুর্থবারের মতো স্কটল্যান্ডের সরকার গঠন করতে যাচ্ছে স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি) । গত শনিবার রাতে প্রকাশিত ফলাফলে দেখা যাচ্ছে এবারের নির্বাচনে ১২৯টি আসনের মধ্যে ৬৩টি পেয়েছে দলটি। তবে সরকার গঠনের জন্য প্রয়োজন আরও এক আসন। সেক্ষেত্রে স্বতন্ত্র বা অন্য কোনো দলের সঙ্গে কোয়ালিশন করতে হবে তাদের। তবে এর মধ্যেই দলটির নেতা নিকোলা স্টারজিওন জানিয়েছেন, করোনা মহামারী কেটে গেলে স্বাধীনতার প্রশ্নে গণভোট আয়োজন করবেন তারা।
গতকাল বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, জয়ের পরেই ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজিওন বলেছেন, এখন করোনাভাইরাস সংকট মোকাবিলার ওপর গুরুত্ব দেবেন তারা। মহামারী কেটে গেলে স্বাধীনতার প্রশ্নে গণভোট আয়োজনের ইচ্ছা আছে তাদের। আর সেক্ষেত্রে এই বছরের শেষ নাগাদই এমন কিছু হতে পারে বলে মনে করা হচ্ছে।
