কওমি মাদ্রাসায় কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ

আপডেট : ১১ মে ২০২১, ০৪:১৭ এএম

বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের (বেফাক) ৪৪তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে গড় পাসের হার ৭৪ শতাংশ। পাস করা শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ৮২ দশমিক ১০ শতাংশ এবং ছাত্রী ৫৭ দশমিক ২১ শতাংশ। গতকাল সোমবার দুপুরে বেফাকের ভারপ্রাপ্ত সভাপতি ও আল-হাইয়াতুল উলয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান এই ফলাফল ঘোষণা করেন।

পরীক্ষায় স্টার মার্ক পেয়ে উত্তীর্ণ হয়েছে ২৭ হাজার ৫২ জন। প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে ৩১ হাজার ৪৬৪ জন। মোট উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৪৯ হাজার ২৩৩ জন। পরীক্ষার ফলাফলের যাবতীয় তথ্য বেফাকের নিজস্ব ফলাফল সংক্রান্ত ওয়েবসাইটে পাওয়া যাবে। গত ১৮ থেকে ২৫ মার্চ পর্যন্ত সারা দেশে একযোগে ৪৮০টি পুরুষ ও ৭০৬টি মহিলা কেন্দ্রে মোট ৬টি স্তরে অনুষ্ঠিত হয় বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের (বেফাক) ৪৪তম কেন্দ্রীয় পরীক্ষা। অংশগ্রহণ করে মোট ২ লাখ ৮ হাজার ৯৯৪ জন পরীক্ষার্থী। এতে ছাত্রসংখ্যা ছিল ১ লাখ ৩ হাজার ৪৯২ জন এবং ছাত্রীসংখ্যা ছিল ১ লাখ ৫ হাজার ৫০২ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত