মহারাষ্ট্রে হচ্ছে শিশু কভিড সেন্টার

আপডেট : ১১ মে ২০২১, ০৪:৩০ এএম

করোনাভাইরাসের তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করছে ভারত। দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, তৃতীয় ঢেউ সবচেয়ে বেশি ক্ষতি করতে পারে শিশুদের। সংক্রমণ থেকে শিশুদের রক্ষা করতে মহারাষ্ট্রে সরকার ‘শিশু কভিড সেন্টার’ নির্মাণের কাজ শুরু করেছে। আর শিশুদের চিকিৎসার জন্য ‘শিশু চিকিৎসা টাস্কফোর্স’ গঠন করতে চলেছে।

গত রবিবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে করোনার তৃতীয় ঢেউ এবং সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ৭০০ জন সরকারি চিকিৎসকের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে আলোচনা করেছেন।

বিশেষজ্ঞ চিকিৎসকরা করোনা চিকিৎসার বিভিন্ন দিক দিয়ে আলোচনা করেছেন। স্টেরয়েড কখন এবং কতটা মাত্রায় দেওয়া জরুরি, তা জানিয়েছেন তারা। সেই সঙ্গে ৬ মিনিট হাঁটাহাঁটির গুরুত্ব, রোগীর অক্সিজেনের প্রয়োজনীয়তা, রেমডিসিভির ইনজেকশন কখন এবং কতটা মাত্রায় দেওয়া যাবে, তা নিয়েও আলোচনা করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত