কবি নজরুল বিশ্ববিদ্যালয়

অনলাইন পরীক্ষা সুফল বয়ে আনবে না : ভিসি

আপডেট : ১২ মে ২০২১, ০৫:০০ এএম

বিশ্ববিদ্যালয় পর্যায়ে অনলাইন পরীক্ষা সুফল বয়ে আনবে না বলে জানিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান। তিনি বলেছেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ে ৬০ শতাংশের বেশি শিক্ষার্থী অনলাইন ক্লাসে যুক্ত হতে পারেনি, তা সম্ভবও ছিল না। আমরা জুলাই কিংবা করোনা সংক্রমণ ৫ শতাংশে নেমে এলে হল খুলে পরীক্ষার ব্যবস্থা করব।’

গতকাল মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভায় এসব কথা বলেন উপাচার্য। ‘ঈদের পর শিক্ষার্থীদের টিকাদানের ব্যবস্থা করা হবে। শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে নিরাপদে বিশ্ববিদ্যালয় পরিচালনায় এ ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত