ঈদের দিনে নাটক

আপডেট : ১২ মে ২০২১, ০৫:৩০ এএম

টেলিফিল্ম ও স্বল্পদৈর্ঘ্য ঈদের দিন প্রতিটি চ্যানেলই নতুন নতুন নাটক, টেলিফিল্ম ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন করবে। চলুন দেখে নেওয়া যাক, ঈদের দিন কোন চ্যানেলে কোন নাটক, টেলিফিল্ম ও স্বল্পদৈর্ঘ্য প্রচারিত হবে

বিটিভি : নাটক শূন্য ঘরে পূর্ণ জীবন [রাত ৮টা ৩০ মিনিট] : রচনা মাসুম রেজা। অভিনয়ে আনিসুর রহমান মিলন, ফারহানা মিলি, আফজাল শরীফ।

এটিএন বাংলা : নাটক সৎ-এর সত্য সমাচার [রাত ৮টা ২০ মিনিট] : রচনা ও পরিচালনা হানিফ সংকেত। অভিনয়ে চঞ্চল চৌধুরী, তারিন, মীর সাব্বির, নাদিয়া। টেলিফিল্ম টম অ্যান্ড জেরি [রাত ১১টা ৩০ মিনিট] : রচনা গোলাম সারোয়ার অনিক, পরিচালনা এম আর মিজান।

চ্যানেল আই : টেলিফিল্ম তোমার টানে [দুপুর ২টা ৩০ মিনিট] : রচনা সাইফুর রহমান কাজল, পরিচালনা নাজমুল রনি। অভিনয়ে আফরান নিশো, তানজিন তিশা। নাটক শহরের শেষ বাড়ি [সন্ধ্যা ৭টা ৪০ মিনিট] : গল্প রাবেয়া খাতুন, চিত্রনাট্য মাসুম শাহরিয়ার। পরিচালনা আবু হায়াত মাহমুদ। অভিনয়ে শহীদুজ্জামান সেলিম, তানিয়া আহমেদ। নাটক পাগলা রাজা বাসর ঘরে [রাত ৯টা ৩৫ মিনিট] : রচনা সাজ্জাদ স্বপন, পরিচালনা মাহমুদুর রহমান হিমি। অভিনয়ে আফরান নিশো, মেহজাবীন চৌধুরী।

একুশে টেলিভিশন : নাটক সুপারস্টার [রাত ৮টা] : রচনা মতিন সাগর, পরিচালনা নাজমুল হাসান। অভিনয়ে ফারহান, পারসা ইভানা। টেলিফিল্ম শহরে, টুকরো রোদ [রাত ৯টা ২০ মিনিট] : রচনা শাহাদুজ্জামান, পরিচালনা নূর ইমরান মিঠু। অভিনয়ে আজমেরী হক বাঁধন, শাহজাহান সম্রাট, পার্থ বড়ুয়া। নাটক লোকাল হিরো [রাত ১১টা ২০ মিনিট] : রচনা ও পরিচালনা মাহমুদ মাহিন। অভিনয়ে মুশফিক ফারহান, কেয়া পায়েল।

এনটিভি : নাটক এই পৃথিবী আমাদের [রাত ৮টা] : রচনা ও পরিচালনা সাগর জাহান। অভিনয়ে তাহসান রহমান খান, পূর্ণিমা। নাটক শেষটা অন্য রকম ছিল [রাত ৯টা ৩০ মিনিট] : রচনা কাজী শাহিদুল ইসলাম, পরিচালনা সাগর জাহান। অভিনয়ে মোশাররফ করিম, তানজিন তিশা। নাটক অতঃপর [রাত ১১টা ৫ মিনিট] : রচনা ও পরিচালনা সেরনিয়াবাত শাওন। অভিনয়ে জোভান, তানজিন তিশা।

আরটিভি : নাটক উই আর ওয়েটার [সন্ধ্যা ৭টা ৩০ মিনিট] : রচনা ও পরিচালনা জুলফিকার ইসলাম শিশির। অভিনয়ে তৌসিফ মাহবুব, তাসনিয়া ফারিণ। নাটক দ্য ব্রেকআপ লিস্ট আফটার দ্য ওয়েডিং [রাত ৮টা ৩০ মিনিট] : পরিচালনা রূপক বিন রউফ। অভিনয়ে জোভান, তানজিন তিশা। নাটক ক্রেডিট শো [রাত ১০টা] : রচনা ও পরিচালনা মহিদুল মহিম। অভিনয়ে তাহসান রহমান খান, মেহজাবীন চৌধুরী। নাটক স্পর্শে [রাত ১১টা ৫ মিনিট] : রচনা তালুকদার ইকরাম, পরিচালনা ইকরাম তালুকদার। অভিনয়ে নিশো, মেহজাবীন।

মাছরাঙা : নাটক গার্লফ্রেন্ড শুধু গিফট চায় [সন্ধ্যা ৬টা] : রচনা অনামিকা মণ্ডল, পরিচালনা দেবব্রত রনি। অভিনয়ে নিলয়, সারিকা। টেলিফিল্ম রুপার জাদু [সন্ধ্যা ৭টা ৩০ মিনিট] : রচনা মহিউদ্দীন আহমেদ, পরিচালনা গোলাম সোহরাব দোদুল। অভিনয়ে জোভান, নুসরাত ইমরোজ তিশা। নাটক ম্যারাডোনার ছেলে [রাত ৯টা] : রচনা মুনতাহা বৃত্তা, পরিচালনা অনন্য ইমন। অভিনয়ে তৌসিফ, কেয়া পায়েল।

দেশ টিভি : নাটক ফিরে এলো রূপবান [সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট] : রচনা ও পরিচালনা মাবরুর রশিদ বান্নাহ। অভিনয়ে শ্রিয়া সর্বজয়া, ইরেশ যাকের।

নাগরিক: নাটক ভাই এক প্রেমিক মাস্তান [রাত ৯টা]। রচনা ও পরিচালনা সঞ্জয় বড়ুয়া। অভিনয়ে অপূর্ব, মেহজাবীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত