ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর নবনির্বাচিত সভাপতি এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান জসিম উদ্দিনকে শুভেচ্ছা জানিয়েছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। গতকাল মঙ্গলবার রাজধানীর গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে তাকে শুভেচ্ছা জানান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারিক মোর্শেদ, উপদেষ্টা সহিদ হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক কে এম আওলাদ হোসেন প্রমুখ। ২০২১-২৩ মেয়াদে এফবিসিসিআইর নেতৃত্ব দেবেন জসিম উদ্দিন। বর্তমানে বেঙ্গল গ্রুপ এবং আরটিভির ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। বিজ্ঞপ্তি
×
