করোনা সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ ২৩ মে পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য জানিয়েছন।
এ বিষয়ে রবিবার প্রজ্ঞাপন জারি করতে পারে সরকার।
প্রতিমন্ত্রী বলেন, চলমান বিধিনিষেধ আরো এক সপ্তাহ বৃদ্ধি করা হবে । এ বিষয়ে শনিবার প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন। রবিবার প্রজ্ঞাপন জারি হবে।
করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের চলমান বিধিনিষেধ ১৬ মে শেষ হচ্ছে। চলতি বছর প্রথমে ৫ এপ্রিল থেকে সাত দিনের জন্য গণপরিবহন চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ জারি করেছিল। পরে তা আরো দুদিন বাড়ানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত আরো কঠোর বিধিনিষেধ দিয়ে ‘সর্বাত্মক লকডাউন’ শুরু হয়। সেটি পরে ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছিল। পরে আবার তা ৫ মে পর্যন্ত বাড়ানো হয়, এরপর আবার বাড়িয়ে ১৬ মে পর্যন্ত করা হয়।
