মেসির রেকর্ড ভাঙলেন ফেরান তোরেস

আপডেট : ১৫ মে ২০২১, ১১:২৯ পিএম

লিওনেল মেসির রেকর্ড ভেঙে দিলেন ম্যানচেস্টার সিটির তরুণ তারকা ফেরান তোরেস।

শুক্রবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডকে ৪-৩ ব্যবধানে হারায় পেপ গার্দিওলার সিটি। সেই ম্যাচেই হ্যাটট্রিক করে ১১ বছর আগে লিওনেল মেসির করা একটি রেকর্ড ভেঙে দেন তোরেস।

ম্যানেজার পেপ গার্দিওলার অধীনে হ্যাটট্রিক করা সবচেয়ে কম বয়সী ফুটবলার এখন এই তোরেস। রেকর্ডটি এতদিন ছিল মেসির দখলে।

টেরেনিফের বিপক্ষে ২২ বছর ২০০ দিন বয়সে হ্যাটট্রিক করেছিলেন মেসি। আর্জেন্টাইন তারকার থেকে ১২৫ দিন কম বয়সে তোরেস হ্যাটট্রিক করলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত