আজ বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস

আপডেট : ১৭ মে ২০২১, ০৬:৩৪ এএম

বিশ্বউচ্চ রক্তচাপ দিবস আজ। বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে বিশে^র অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিনটি উপলক্ষে তেমন কোনো কর্মসূচি থাকছে না। ওয়ার্ল্ড হাইপারটেনশন লিগের সদস্য হিসেবে হাইপারটেনশন কমিটি অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ ২০০৬ সাল থেকে নানা আয়োজনে দিবসটি পালন করে আসছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব বলছে, উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগে থাকেন বিশে^র প্রায় ১৫০ কোটি মানুষ। আর এই সমস্যায় সারা বিশ্বেপ্রায় ৭০ লাখ মানুষ প্রতি বছর মারা যায়।

যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে সম্প্রতি প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশে ৪০ বছরের বেশি বয়সী মানুষের মধ্যে ২৬ শতাংশই উচ্চ রক্তচাপে ভুগছে।

বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, উচ্চ রক্তচাপ হৃদরোগ ও স্ট্রোকের (মস্তিষ্কে রক্তক্ষরণ) ঝুঁকি বাড়িয়ে দেয়। বাংলাদেশে অপরিণত বয়সে বেশি মৃত্যু হচ্ছে হৃদরোগ ও স্ট্রোকে। দীর্ঘদিন অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপে ভোগা মানুষের কিডনি নষ্ট হয়ে যায়। দেশে কিডনি রোগে আক্রান্ত ব্যক্তির সংখ্যা দেড় কোটির বেশি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত