বিশ্বকাপ খেলতে দেশ ছাড়লেন তীরন্দাজরা

আপডেট : ১৭ মে ২০২১, ০৭:১৪ এএম

সুইজারল্যান্ডের লুজানে ২৩ মে শুরু হচ্ছে আর্চারি বিশ্বকাপের দ্বিতীয় পর্যায়। যাতে অংশ নিতে গতকাল দেশ ছেড়েছেন জাতীয় দলের আট তীরন্দাজ। ২০১৯ ডিসেম্বরের পর প্রথম কোনো আন্তর্জাতিক আসরে অংশ নিতে যাচ্ছেন রোমান সানারা। ২০১৯ সালে নেপালে এসএ গেমসে ১০ সোনা জয়ের পর করোনার কারণে আর আন্তর্জাতিক অঙ্গনে খেলার সুযোগ পাননি বাংলাদেশের আর্চাররা। প্রায় দেড় বছর পর লুজানের এই আসরটি মূলত পরের মাসে জার্মানিতে আর্চারি বিশ্বকাপ তৃতীয় পর্যায়ের প্রস্তুতি নেওয়ার সুযোগ। যেখানে বাংলাদেশের তীরন্দাজরা পাবেন টোকিও বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জনের শেষ সুযোগ। লুজানে বাংলাদেশ পুরুষ রিকার্ভ একক, দলগত, মহিলা একক দলগত, মিশ্র দলগত ও পুরুষ কম্পাউন্ড এককে অংশ নেবে। পুরুষ রিকার্ভ দলের হয়ে খেলবেন রোমান সানা, রাম কৃষ্ণ সাহা, হাকিম আহমেদ রুবেল ও তামিমুল ইসলাম। রিকার্ভ মহিলা দলের হয়ে খেলবেন বিউটি রায়, দিয়া সিদ্দিকী ও মেহেনাজ আক্তার মনিরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত