সরকারি ক্রয়ে মিতব্যয় ও স্বচ্ছতার নির্দেশ

আপডেট : ১৮ মে ২০২১, ০৫:৩৯ এএম

করোনা পরিস্থিতিতে সরকারি কেনাকাটায় মিতব্যয় ও স্বচ্ছতার নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। গতকাল সোমবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, দেশের চলমান করোনাভাইরাসজনিত অভিঘাত মোকাবিলায় স্বাস্থ্য খাত, সামাজিক নিরাপত্তা ও অর্থনৈতিক ব্যবস্থাপনাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে সব মন্ত্রণালয়-বিভাগকে তাদের প্রয়োজনীয় কেনাকাটার বিষয়ে আরও মিতব্যয়ী হওয়ার জন্য অনুরোধ করা হলো। এ ছাড়া সরকারি ক্রয়ের ক্ষেত্রে পিপিএ, পিপিআর যথাযথভাবে অনুসরণ ও ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত