খাদ্য অধিকার ও স্বাস্থ্যগত উন্নয়ন ত্বরান্বিত করতে তরুণদের দীপ্ত শপথ গ্রহণের মধ্য দিয়ে গত মঙ্গলবার রাত থেকে শুরু হয়েছে অ্যাকট ফোর ফুড অ্যাকট ফোর চেইঞ্জ নামে ব্যতিক্রমী ক্যাম্পেইন। বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, কানাডা, আয়ারল্যান্ড, ব্রাজিল, সুইজারল্যান্ড ও চীনসহ বিভিন্ন দেশের তরুণদের অংশগ্রহণে অনলাইন প্লাটফর্মে আয়োজিত আলোচনা সেশনের মাধ্যমে এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন) ও ইউকে ভিত্তিক বেসরকারি সংস্থা দি ফুড ফাউন্ডেশনের আয়োজনে এতে প্রায় ১৮টি দেশ অংশ নেবে। আয়োজনে সহযোগী হিসেবে থাকছে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড সরকার।
×
