বিশ্বে শনাক্ত ছাড়াল সাড়ে ১৬ কোটি

আপডেট : ২১ মে ২০২১, ০৪:৪১ এএম

বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসের ভয়াবহতা ক্রমশ বাড়ছেই। চীনে প্রথম শনাক্ত হওয়ার দেড় বছরের মাথায় বিশ্বের ২১৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে অন্তত সাড়ে ১৬ কোটি মানুষ। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৩৪ লাখ ৩৪ হাজারের বেশি মানুষের।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুসারে বুধবার ২৪ ঘণ্টায় বিশ্বে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ৬ লাখ ৬২ হাজার ৫০২ জন, যা গতকালের চেয়ে প্রায় ৪২ হাজার বেশি। তবে আগের দিনের তুলনায় এদিন মৃত্যু কিছুটা কমেছে।

গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে মোট ১৬ কোটি ৫৬ লাখ ৫৫ হাজার ১২৩ জনের শরীরে। এর মধ্যে মারা গেছেন ৩৪ লাখ ৩৪ হাজার ১৭৪ জন। আর এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১৪ কোটি ৪৭ লাখ ৫৭ হাজার ৫১২ জন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ কোটি ৩৮ লাখ ২ হাজার ৩২৪ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ১ হাজার ৯৪৯ জনের। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৭২ লাখ ৯৯ হাজার ১৮০ জন। এরপরই রয়েছে ভারত। বেশ কিছুদিন ধরে দেশটিতে দৈনিক সংক্রমণের সংখ্যা বিশ্বে সর্বোচ্চ। দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে ২ কোটি ৫৭ লাখ ৭১ হাজার ৪০৫ জনের শরীরে। মৃত্যু হয়েছে ২ লাখ ৮৭ হাজার ১৫৬ জনের। আর সুস্থ হয়েছেন ২ কোটি ২৩ লাখ ৪৮ হাজার ৬৮৩ জন।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। লাতিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ কোটি ৫৮ লাখ ১৫ হাজার ১৯১ জন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৪১ হাজার ৮৬৪ জনের। আর সুস্থ হয়েছেন ১ কোটি ৪৩ লাখ ৩০ হাজার ১১৮ জন। তালিকার পরবর্তী অবস্থানে থাকা দেশগুলো হলোÑ চতুর্থ ফ্রান্স, পঞ্চম তুরস্ক, ষষ্ঠ রাশিয়া, সপ্তম যুক্তরাজ্য, অষ্টম ইতালি, নবম জার্মানি এবং দশম স্পেন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। চীনে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে।

করোনা প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে গত বছরের ৩০ জানুয়ারি বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গত বছরের ২ ফেব্রুয়ারি চীনের বাইরে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটে ফিলিপাইনে। ওই বছরেরই ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত