হিযবুত তাহরীরের সদস্য গ্রেপ্তার

আপডেট : ২১ মে ২০২১, ০৫:০২ এএম

জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের আইটি বিশেষজ্ঞ এইচ এম মেহেদী হাসান রানাকে (৩০) গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার সন্ধ্যায় কক্সবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, দুটি সিম কার্ড ও তিন রকমের সাতটি ‘হিযবুত তাহরীর’ লেখা লিফলেট জব্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার এটিইউর মিডিয়া উইংয়ের পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান জানান, মেহেদী হাসান রানা হিযবুত তাহরীরের আইটি সেক্টরে দীর্ঘদিন যাবৎ সক্রিয় ভূমিকা পালন করছেন। হিযবুত তাহরীরের অনলাইন সম্মেলন ও প্রচারণায় তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত