সাংবাদিক রোজিনা ইসলামকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে বর্তমান সরকার দুর্নীতিবাজদের রক্ষার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে বাম গণতান্ত্রিক জোটের নেতারা। তারা বলছেন, ‘রোজিনার গ্রেপ্তারের ঘটনা স্বাধীন সাংবাদিকতা, মানবাধিকার ও নাগরিক মর্যাদাকে ভূলুণ্ঠিত করেছে এবং নাগরিকের সাংবিধানিক অধিকার খর্ব করেছে।’
গতকাল বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন বাম নেতারা। বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের আহ্বানে এই বিক্ষোভ হয়।
