বিবৃতিতে জি এম কাদের

দেশীয় টিকা উৎপাদনে সহায়তা নেই মন্ত্রণালয়ের

আপডেট : ২২ মে ২০২১, ০৩:১৮ এএম

বিদেশি টিকা আমদানি ও উৎপাদনে ব্যাপক উৎসাহ থাকলেও দেশীয় টিকা উৎপাদনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহায়তা নেই বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের। তিনি বলেন, ‘এ কারণেই তিন মাস পার হলেও দেশে তৈরি করোনা টিকা বঙ্গভ্যাক্স ট্রায়ালের অনুমতি পাচ্ছে না।’ গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

জি এম কাদের বলেন, ‘১৯৮২ সালে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ওষুধ নীতি তৈরি করেন। তখন চাহিদার মাত্র ১৬ ভাগ ওষুধ দেশে তৈরি হতো। ওষুধ নীতির ফলে চাহিদার প্রায় ৯৭ ভাগ মিটিয়ে দেশে তৈরি ওষুধ বর্তমানে শতাধিক দেশে রপ্তানি হচ্ছে। বাংলাদেশেই প্রতিষ্ঠিত হয়েছে বিশ্বমানের অনেক ওষুধ কোম্পানি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত