ক্রিকেটার সোহরাওয়ার্দী শুভ’র বাবা মারা গেছেন

আপডেট : ২২ মে ২০২১, ০১:১৮ পিএম

বাংলাদেশ জাতীয় দলের স্পিনার সোহরাওয়ার্দী শুভ’র বাবা ও রংপুর প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রশিদ বাবু মারা গেছেন। শনিবার ভোর ৫.১০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

নিজের অফিশিয়াল ফেসবুক পেজে খবরটি নিশ্চিত করেছেন শুভ। তার বাবা আব্দুর রশিদ বাবু রংপুর প্রেসক্লাবের সভাপতি ছিলেন। শনিবার বাদ আছর রংপুর জুম্মাপাড়া করিমিয়া নুরুল উলুম (বড়) মাদ্রাসায় মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।

৩২ বছর বয়সী স্পিনার বাবার মৃত্যুর বিষয়টি উল্লেখ করে ফেসবুক পেজে লেখেন, ‘আমার পিতা রংপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রশিদ বাবু আজ ভোর ৫.১০ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজার নামাজ আজ বাদ আছর রংপুর জুম্মাপাড়া করিমিয়া নুরুল উলুম (বড়) মাদ্রাসায় অনুষ্ঠিত হবে এবং দাফনকার্য মুন্সিপাড়া কবরস্থানে সুসম্পন্ন করা হবে। ইন শাহ আল্লাহ।’

শুভ’র পিতৃবিয়োগে শোক প্রকাশ করেছেন তার জাতীয় দলের সতীর্থ পেসার রুবেল হোসেন। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে তিনি লেখেন, ‘বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার সোহরাওয়ার্দী শুভ তার বাবা আজ ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ কাছে দোয়া করি । আল্লাহ যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমিন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত