রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন শিশুসাহিত্যিক আলী ইমাম। শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও রক্তচাপ সমস্যায় ভুগছেন তিনি। মৃদু স্ট্রোকসহ শরীরের নানা জটিলতা নিয়ে বৃহস্পতিবার তাকে ধানমণ্ডির একটি হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান আলী ইমামের সচিব তৌহিদুল ইসলাম।
চিকিৎসকের বরাত দিয়ে তৌহিদুল ইসলাম গতকাল সকালে জানান, শারীরিক অবস্থা বর্তমানে অপরিবর্তিত রয়েছে। ভেন্টিলেশন লাগছে না, তিনি আইসিইউতে চিকিৎসাধীন।
তৌহিদুল ইসলাম বলেন, ‘গত ৮ ফেব্রুয়ারি উনার স্ট্রোক হয়েছিল। পরে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছিলেন। এর পর থেকে উনার ছেলে ডা. তানভীর ইমাম অন্তুর সার্বক্ষণিক তত্ত্বাবধানে ছিলেন তিনি। গত বৃহস্পতিবার শারীরিক অবস্থার অবনতি হলে উনাকে হাসপাতালে ভর্তি করা হয়। এখন উনার শারীরিক অবস্থা স্থিতিশীল।’
