সাংস্কৃতিক সংগঠক সাইফুল ইসলাম মাহমুদ মারা গেছেন

আপডেট : ২৩ মে ২০২১, ১০:২৩ এএম

সাংস্কৃতিক সংগঠক সাইফুল ইসলাম মাহমুদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন সাইফুল ইসলাম মাহমুদ।

ঢাকা থিয়েটারের হয়ে তার নাট্যযাত্রা শুরু, পরবর্তীতে তিনি গড়ে তুলেন মহাকাল নাট্য সম্প্রদায়। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সঙ্গে সক্রিয় সংগঠক হিসেবে ছিলেন মাহমুদ। তার ঐকান্তিক চেষ্টায় প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ পথনাটক পরিষদ।

সাইফুল ইসলাম মাহমুদের নামাজে জানাজা আজ বাদ যোহর পুরানা পল্টন বটতলা মসজিদে অনুষ্ঠিত হবে। পরে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পরিবার থেকে জানানো হয়েছে।

এ নাট্য ব্যক্তিত্বের মৃত্যুতে শোক প্রকাশ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট, গ্রুপ থিয়েটার ফেডারেশন, পথনাটক পরিষদ, আরণ্যক নাট্যদল, থিয়েটার পত্রিকা ‘ক্ষ্যাপা’সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। এ ছাড়া নাট্যজন মোহাম্মদ বারী, আকতারুজ্জামান, মিজানুর রহমান, কামাল বায়েজীদসহ অনেকে গভীর শোক প্রকাশ করেছেন।

অভিনেতা রাইসুল ইসলাম আসাদের ছোট ভাই সাইফুল ইসলাম মাহমুদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত