রানের খাতা খোলা আগে বিদায় নিলেন ওপেনার লিটন দাস। দুষ্মন্ত চামিরার করা ইনিংসের দ্বিতীয় ওভারে ধনাঞ্জয়া সিলভার হাতে বন্দী হন তিনি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিংয়ে নেমে ৩.৫ ওভারে ১ উইকেট হারিয়ে ১২ রান করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে আছেন ওপেনার-অধিনায়ক তামিম ইকবাল (৫) ও সাকিব আল হাসান (৫)।
শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় টাইগাররা।
