পদোন্নতি পাওয়া পুলিশের চার অতিরিক্ত আইজিপি ও ১৩ পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটিতে বদলি করা হয়েছে। গতকাল রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
যাদের বদলি করা হয়েছে তারা হলেন অ্যান্টি টেররিজম ইউনিটের মো. দিদার আহম্মদকে রেলওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি, নৌ-পুলিশের মো. আতিকুল ইসলামকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি, পুলিশ সদর দপ্তরের এম খুরশিদ হোসেনকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি, বরিশাল রেঞ্জের মো. শফিকুল ইসলামকে শিল্পাঞ্চল পুলিশ ইউনিটের অতিরিক্ত আইজিপি, এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত এসপিবিএনের মুহাম্মদ শাহেদ ফেরদৌস রানাকে শিল্প পুলিশ ইউনিট-৪, সিআইডির আকতার হোসেনকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়, পিরোজপুর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের মোহাম্মদ আল মামুন শিকদারকে পিবিআই, রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ের খালিদ বিন নুরকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়, রংপুর মেট্রোপলিটনের শহিদুল্লাহ কাউছারকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়, ডিএমপির মো. কামাল হোসেনকে সিআইডি, এসপিবিএনের মোহাম্মদ মোর্শেদ আলমকে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়, পুলিশ সদর দপ্তরের মু. মাসুদ রানাকে রেঞ্জ রিজার্ভ ফোর্স রংপুর, পুলিশ সদর দপ্তরের মুনশী শাহাবুদ্দিনকে হাইওয়ে পুলিশ ইউনিট বগুড়া, পুলিশ সদর দপ্তরের মো. মোক্তার হোসেনকে পিবিআই, সিআইডির খন্দকার নুর রেজওয়ান পারভীনকে পিবিআই, সিএমপির মোহাম্মদ হাছান চৌধুরীকে রেলওয়ে জেলা পুলিশ চট্টগ্রাম ও পুলিশ সদর দপ্তরের মোহাম্মদ আব্দুল হালিমকে ট্যুরিস্ট পুলিশ ইউনিটিতে বদলি করা হয়।
