এনসিসি ব্যাংক-ট্রেডউইন্ড ফিন্যান্স চুক্তি

আপডেট : ২৫ মে ২০২১, ০১:০১ এএম

এনসিসি ব্যাংক সম্প্রতি জার্মানির ফ্যাক্টরিং প্রতিষ্ঠান ট্রেডউইন্ড ফিন্যান্সের সঙ্গে দেশের রপ্তানিকারকদের অর্থায়নে সমঝোতা চুক্তি করেছে। এর আওতায় রপ্তানিকারদের রপ্তানি-মূল্য প্রাপ্তি দ্রুত ও সহজ হবে। এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদ এবং ট্রেডউইন্ড ফিন্যান্সের আঞ্চলিক বাণিজ্য পরিচালক সোহেল জালি ভার্চুয়াল প্ল্যাটফর্মে এসংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেন। এ সময় ব্যাংকের ডিএমডি খন্দকার নাইমুল কবির, এসইভিপি ও করপোরেট ইউনিটের প্রধান মো. মাহবুব আলম, ভিপি ও ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন বিভাগ প্রধান মোহাম্মদ মারুফুর রহমান খান, এসএভিপি মোহাম্মদ সুমন রহমান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত