কমিউনিটি ব্যাংক বাংলাদেশের ২২তম পর্ষদ সভা গতকাল ঢাকায় পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ও কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)। ড. মো. মইনুর রহমান চৌধুরী বিপিএম (বার), অ্যাডিশনাল আইজি (অ্যাডমিন অ্যান্ড অপারেশন্স), বাংলাদেশ পুলিশ, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বিপিএম, পিপিএম, ডিজি (অ্যাডিশনাল আইজি), র্যাব, আবু হাসান মুহম্মদ তারিক, বিপিএম, ডিআইজি (হিউম্যান রিসোর্স), বাংলাদেশ পুলিশ, হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার), ডিআইজি ঢাকা রেঞ্জ, ড. শোয়েব রিয়াজ আলম, অ্যাডিশনাল ডিআইজি (ডেভেলপমেন্ট-রেভিনিউ-১) বাংলাদেশ পুলিশ, মো. ফেরদৌস আলী চৌধুরী, এআইজি (ওয়েলফেয়ার ট্রাস্ট), বাংলাদেশ পুলিশ, ব্যাংকের এমডি-সিইও মসিউল হক চৌধুরী সভায় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
×
