ভূমি মন্ত্রণালয়ের অর্থ নিষ্পত্তিকারী ইউসিবি

আপডেট : ২৫ মে ২০২১, ০১:০২ এএম

ভূমি মন্ত্রণালয়ের অর্থ নিষ্পত্তিকারী ব্যাংক হিসেবে কাজ করবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। গতকাল ইউসিবি ও ভূমি মন্ত্রণালয়ের মধ্যে এ সংক্রান্ত সমঝোতা স্মারক চুক্তি হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরী এবং ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার দাস চুক্তি স্বাক্ষর করেন। চুক্তির আওতায় ইউসিবি, ভূমি মন্ত্রণালয়ের অর্থ নিষ্পত্তিকারী ব্যাংক হিসেবে কাজ করবে। এই বিষয়ে, ইউসিবি ভূমি মন্ত্রণালয়কে একটি অটোমেটেড সিস্টেম এবং এমআইএস তৈরিতে সহযোগিতা করবে।    

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান, উপ-সচিব জাহিদ হোসেন পনির, ইউসিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি এ টি এম তাহমিদুজ্জামান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. সেকেন্দার-ই-আজম প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত