নবম-দশম শ্রেণি : পৌরনীতি ও নাগরিকতা

আপডেট : ২৬ মে ২০২১, ১২:২১ এএম

তৃতীয় অধ্যায় : আইন, স্বাধীনতা ও সাম্য

বহুনির্বাচনী

১. কোন আইন স্বাধীনতার রক্ষক, অভিভাবক, শর্ত ও ভিত্তি হিসেবে পরিগণিত হয়?

ক. যে আইন জনগণের সম্মতির ওপর প্রতিষ্ঠিত

খ. যে আইন জনগণের দ্বারা প্রতিষ্ঠিত

গ. যে আইন সরকারে সম্মতির ওপর প্রতিষ্ঠিত

ঘ. যে আইন রাষ্ট্র দ্বারা প্রতিষ্ঠিত

২. মানুষে মানুষে কোনো ব্যবধান না করাকে কী বলে?

ক. আইনগত সাম্য    খ. সামাজিক সাম্য

গ. স্বাভাবিক সাম্য    ঘ. ব্যক্তিগত সাম্য

৩. কোনটি সমাজে উঁচু-নিচু ভেদাভেদ দূর করে দেয়?

ক. আইন  খ. স্বাধীনতা  গ. সাম্য  ঘ. ন্যায়-বিচার

৪. বেকারত্ব থেকে মুক্তি লাভ কোন ধরনের সাম্য?

ক. সামাজিক  খ. রাজনৈতিক

গ. আইনগত   ঘ. অর্থনৈতিক

৫. কোনটি নাগরিকের স্বাধীনতা সম্প্রসারিত করে?

ক. কর্তব্য          খ. আইন

গ. সার্বভৌমত্ব ঘ. গণতন্ত্র

৬. যোগ্যতা অনুযায়ী প্রত্যেক নাগরিকের কাজ করার ও ন্যায্য মজুরি পাওয়ার সুযোগকে কী বলে?

ক. অর্থনৈতিক সাম্য   খ. রাজনৈতিক সাম্য

গ. সামাজিক সাম্য    ঘ. ব্যক্তিগত সাম্য

৭. রাষ্ট্রীয় কাজে সবার অংশগ্রহণের সুযোগকে কী বলে?

ক. রাজনৈতিক সাম্য   খ. অর্থনৈতিক সাম্য

গ. সামাজিক সাম্য    ঘ. ব্যক্তিগত সাম্য

৮. রাষ্ট্র যত বেশি সাম্যভিত্তিক হবে সেখানে তত কী নিশ্চিত হবে?

ক. আইনের শাসন    খ. মূল্যবোধ

গ. স্বাধীনতা        ঘ. শৃঙ্খলা

৯. বর্তমানে কোন সাম্যের ধারণা প্রায় অচল?

ক. আইনগত সাম্য    খ. স্বাভাবিক সাম্য

গ. সামাজিক সাম্য    ঘ. ব্যক্তিগত সাম্য

১০. একটি সভ্যসমাজের মানদণ্ড কোনটি?

ক. আইনের শাসন    খ. মূল্যবোধ

গ. স্বাধীনতা        ঘ. শৃঙ্খলা

১১. সরকারের স্থায়িত্ব লাভ করে আইনের

ক. শাসন না মানলে

খ. সঠিক প্রয়োগ না করলে

গ. প্রতি শ্রদ্ধা থাকলে

ঘ. অনুশাসন বিরাজ করলে

১২. সরকারি আইন প্রণয়ন করার উদ্দেশ্য

র. ব্যক্তির সঙ্গে ব্যক্তির সম্পর্ক রক্ষা করা

রর. ব্যক্তির সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক রক্ষা করা

ররর. বিচার বিভাগের কাজ পরিচালনা করা

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. রর ও ররর গ. র ও ররর ঘ. র, রর ও ররর

নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১৩ ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :

সম্প্রতি বাংলাদেশ ‘ক’ নামক একটি আদালতের মাধ্যমে বন্ধুত্বপূর্ণ অবস্থানের ভিত্তিতে মিয়ানমারের সঙ্গে সমুদ্র সীমানা-সংক্রান্ত সমস্যার মীমাংসা করে।

১৩. বাংলাদেশ কোন আইনের মাধ্যমে ওই সমস্যার মীমাংসা করে?

ক. সরকারি        খ. বেসরকারি

গ. সাংবিধানিক ঘ. আন্তর্জাতিক

১৪. ওই আইনের সঠিক প্রয়োগের ফলে

ক. এক রাষ্ট্র অন্য রাষ্ট্রের সঙ্গে ভালো আচরণ করে

খ. রাষ্ট্রের সঙ্গে ব্যক্তির সম্পর্ক বজায় থাকে

গ. বিভিন্ন রাষ্ট্র সঠিকভাবে প্রশাসন পরিচালনা করে

ঘ. বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা সুরক্ষিত হয়

১৫. আইনের শাসন অত্যাবশ্যক

র. সাম্য প্রতিষ্ঠার জন্য

রর. স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য

ররর. মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর  খ. রর ও ররর  গ. র ও ররর  ঘ. র, রর ও ররর

১৬. আইনের মৌলিক বৈশিষ্ট্য

র. সর্বজনীন রর. স্বাধীনতার অভিভাবক

ররর. মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর  খ. রর ও ররর  গ. র ও ররর  ঘ. র, রর ও ররর

১৭. সরকারি আইন হলো

র. সাংবিধানিক আইন  রর. প্রশাসনিক আইন

ররর. ফৌজদারি আইন ও দণ্ডবিধি

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর  খ. রর ও ররর  গ. র ও ররর  ঘ. র, রর ও ররর

নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১৮ ও ১৯ নম্বর প্রশ্নের উত্তর দাও :

নারী শ্রমিক বৃষ্টি কর্মক্ষেত্রে সমান শ্রম দেওয়া সত্ত্বেও পুরুষ শ্রমিক সুজনের থেকে কম বেতন পান। এটি বৃষ্টির প্রতি এক ধরনের বৈষম্য। সাম্য ও স্বাধীনতার সঠিক প্রয়োগের গুরুত্ব তুলে ধরতে পারলে বৃষ্টি এ ধরনের বঞ্চনার শিকার হতো না।

১৮. বৃষ্টি কোন ধরনের সাম্য থেকে বঞ্চিত হচ্ছে?

ক. সামাজিক সাম্য    খ. অর্থনৈতিক সাম্য

গ. স্বাভাবিক সাম্য    ঘ. রাজনৈতিক সাম্য

১৯. উল্লিখিত অনুচ্ছেদটি যেসব ধারণার সঙ্গে সম্পৃক্ত

র. সরকার ও আইন   রর. সাম্য ও স্বাধীনতা

ররর. অধিকার ও আইন

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর  খ. র ও ররর  গ. রর ও ররর  ঘ. র, রর ও ররর

উত্তর

১. ক, ২. খ, ৩. গ, ৪. ঘ, ৫. খ, ৬. ক, ৭. ক, ৮. গ, ৯. খ, ১০. ক, ১১. ঘ, ১২. খ, ১৩. ঘ, ১৪. ক, ১৫. ঘ, ১৬. গ, ১৭. ঘ, ১৮. খ, ১৯. গ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত