টি-২০ বাড়ছে বাংলাদেশের

আপডেট : ২৬ মে ২০২১, ১২:৪৩ এএম

টি-টোয়েন্টি বিশ্বকাপের জোর প্রস্তুতি নিতে চাইছে বাংলাদেশ। তাই টুর্নামেন্টের আগে যত বেশি সম্ভব টি-টোয়েন্টি খেলার লক্ষ্য। তাই জুলাইয়ের জিম্বাবুয়ে সিরিজে একটি টেস্ট কমিয়ে কুড়ি ওভারের ম্যাচ বাড়িয়েছে বিসিবি প্রতিপক্ষের সঙ্গে আলোচনা করে। ৭ জুলাই থেকে বুলাওয়েতে শুরু হবে একমাত্র টেস্ট। ঢাকা প্রিমিয়ার লিগ শেষ করে ২৯ জুন জিম্বাবুয়ে পৌঁছাবে বাংলাদেশ দল। টেস্ট খেলে হারারেতে ফিরে তিনটি ওয়ানডের সঙ্গে খেলবে তিন টি-টোয়েন্টি। আগে দুটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল। ওয়ানডেগুলো হবে ১৬, ১৮ ও ২০ জুলাই। আর টি-টোয়েন্টি ২৩, ২৫ ও ২৭ জুলাই। দেশে ফিরে অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন টি-টোয়েন্টির জায়গায় খেলবে পাঁচটি। বিসিবির ক্রিকেট অপারেশন্স প্রধান আকরাম খান এ খবর দিয়ে বলেছেন, ‘অস্ট্রেলিয়ার সঙ্গে আমাদের তিনটি ম্যাচ ছিল। সেটা পাঁচটা করতে চেয়েছি এবং ওরা রাজি হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত