স্ত্রীর ছবি ঘিরে সমালোচনা, মুখ খুললেন ইরফান

আপডেট : ২৬ মে ২০২১, ০৭:৩৩ পিএম

ভারতের সাবেক অলরাউন্ডার ইরফান পাঠানের সঙ্গে তার স্ত্রী ও সন্তানের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ইরফানের স্ত্রী সাফা বেইগের মুখ ঝাপসা করে পোস্ট দেওয়ায় তৈরি হয় সমালোচনা। যা নিয়ে মুখ খুললেন ইরফান।

৩৬ বছর বয়সী তারকা এক টুইট বার্তায় নিজের অবস্থান পরিষ্কার করেছেন। ইরফান জানান, তার স্ত্রী নিজের ইচ্ছেতেই ছবিটি ঝাপসা করেছেন।

ইরফান সেই সমালোচিত ছবিটি টুইটারে পোস্ট করে লেখেন, ‘এই ছবিটি আমার রানি আমার ছেলের অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছিল। এর জন্য আমাদের ওপর প্রচুর ক্ষোভ, ঘৃণা উগরে দেওয়া হচ্ছে। আমি ছবিটি এখানেও পোস্ট করছি। পরিষ্কার করে সবাইকে আমি জানাচ্ছি, আমার স্ত্রী নিজের ইচ্ছেতে ছবিটি ঝাপসা করেছে। এবং আরো একটা জিনিস পরিষ্কার করি, আমি ওর সঙ্গী, ওর মাস্টার নই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত