গাজীপুরের কালীগঞ্জ পৌর এলাকার ভাদার্ত্তী গ্রামের পুরনো সাব রেজিস্ট্রি এলাকায় উপজেলা প্রশাসনের দুই দফা বাধা উপক্ষো করে সরকারি খাসজমিতে আধা পাকা স্থাপনা তৈরির অভিযোগ পাওয়া গেছে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সেই স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
গতকাল বুধবার বিকেলে ইউএনও মো. শিবলী সাদিকের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা আক্তার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কালীগঞ্জ পৌর এলাকার ভাদার্ত্তী গ্রামের পুরনো সাব রেজিস্ট্র্রি এলাকায় সোম মৌজায় বেশ কিছু খাসজমি রয়েছে। ওই জমি ভাদার্ত্তী দক্ষিণপাড়া গ্রামের মো. হাবীবউল্লাহ সরকার দীর্ঘদিন যাবৎ ভোগ করছিলেন। ওই মৌজার একটি দোকান ঘর ভেঙে হাবীবউল্লাহ সরকারের নেতৃত্বে ওই দোকানের ভাড়াটে একই গ্রামের আব্দুল কাদের সরকার ও তার ছেলে ফয়সাল সরকার গত সোমবার গভীর রাতে আধা পাকা দোকানঘর তৈরি করেন।
গত মঙ্গলবার বিকেলে ইউএনও ওই স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার নির্দেশ দেন।
