গুপ্তচরবৃত্তির অভিযোগে গোয়েন্দা কাহিনির লেখকের বিচার শুরু

আপডেট : ২৭ মে ২০২১, ১১:৩৩ এএম

গুপ্তচরবৃত্তির অভিযোগে বেইজিংয়ের আদালতে বিচার শুরু হয়েছে অস্ট্রেলিয়ান-চাইনিজ লেখক ইয়াং হ্যাঙ্গজুনের। খবর বিসিবি ও আল-জাজিরার।

দুই বছর আগে ২০১৯ সালে গুয়াংজুর এয়ারপোর্ট থেকে ৫৬ বছর বয়সী এই লেখককে আটক করা হয়। গুপ্তচরবৃত্তির অভিযোগে অনেকজনকে আটক করার মধ্যে অন্যতম হ্যাঙ্গজুন। তিনি অস্ট্রেলিয়ার সরকারের গুপ্তচর হিসেবে কাজ করছেন বলে অভিযোগ আনে চীন।

বেইজিং অবশ্য তাকে আটকের ব্যাপারে বিস্তারিত কোনো কিছু প্রকাশ করেনি। তবে অস্ট্রেলিয়া জানিয়েছে, হ্যাঙ্গজুন ‘নির্বিচারে আটকে’ ভুগছে। এই লেখককে আটকের ফলে দুই দেশের মধ্যে সম্পর্কেরও অবনতি হয়েছে।

ড. ইয়াং হ্যাঙ্গজুন গবেষক ও ঔপন্যাসিক। চীন বিষয়ে তিনি ব্লগে লেখালেখি করতেন। ব্লগে তার ডাকনাম ছিল ‘গণতন্ত্রের ফেরিওয়ালা’। তবে সাম্প্রতিক বছরগুলোতে তিনি চীন সরকারের সমালোচনা করে সরাসরি কোনো কিছু লেখেননি।

বৃহস্পতিবার বেইজিংয়ের আদালতে ‘ক্লোজড ডোর’ অবস্থায় বিচার শুরু হয় হ্যাঙ্গজুনের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত