চাকরি

আপডেট : ২৮ মে ২০২১, ১২:১৬ এএম

বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট

কৃষি মন্ত্রণালয়

পদ ও যোগ্যতা : প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ৩ জন। সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রিসহ ৩ বছরের কাজের অভিজ্ঞতা অথবা বিএসসি (কৃষি, টেক/এম এস /এমএসসিসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ১০ বছরের কাজের অভিজ্ঞতা এবং সংশ্লিষ্ট বিষয়ে ৮টি প্রকাশিত ে মৗলিক গবেষণা থাকতে হবে। ১৫ এপ্রিল ২০২১ তারিখে ন্যূনতম বয়স ৩৯ বছর। বেতনক্রম : ৫০০০০-৭১২০০ টাকা।  ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ৬ জন। সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রিসহ ২ বছরের কাজের অভিজ্ঞতা অথবা বিএসসি (কৃষি, টেক/এম এস /এমএসসিসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের কাজের অভিজ্ঞতা এবং সংশ্লিষ্ট বিষয়ে ৩টি প্রকাশিত মৌলিক গবেষণা থাকতে হবে। ১৫ এপ্রিল ২০২১ তারিখে ন্যূনতম বয়স ৩৫ বছর। বেতনক্রম : ৩৫৫০০-৬৭০১০ টাকা। মহাপরিচালক, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, মানিক মিয়া এভিনিউ, ঢাকা এই ঠিকানায় আবেদন জমার শেষ তারিখ ১০ জুন ২০২১ অফিস চলাকালীন পর্যন্ত। আবেদন ফরম ও অন্যান্য দরকারি সব তথ্য পাওয়া যাবে ইনস্টিটিউটের (www.bjri.gov.bd)  এই ওয়েবসাইটে। যোগাযোগ : কৃষি মন্ত্রণালয়, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, সংস্থাপন শাখা, মানিক মিয়া এভিনিউ, ঢাকা।

            সূত্র : ইত্তেফাক, ১৮ মে, পৃষ্ঠা ১

শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট

পদ ও যোগ্যতা : সহকারী রেজিস্ট্রার-শিশু ১ জন। এমবিবিএস ডিগ্রি পাস অথবা বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল কর্তৃক অনুমোদিত সমমানের ডিগ্রি। বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রদেয় স্থায়ী রেজিস্ট্রেশন থাকতে হবে। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। সহকারী রেজিস্ট্রার-গাইনি ১ জন। এমবিবিএস ডিগ্রি পাস অথবা বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল কর্তৃক অনুমোদিত সমমানের ডিগ্রি। বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রদেয় স্থায়ী রেজিস্ট্রেশন থাকতে হবে। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। সহকারী রেজিস্ট্রার-অ্যানেসথেশিয়া ১ জন। এমবিবিএস ডিগ্রি পাস অথবা বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল কর্তৃক অনুমোদিত সমমানের ডিগ্রি। বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রদেয় স্থায়ী রেজিস্ট্রেশন থাকতে হবে। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। সহকারী সার্জন (ইমার্জেন্সি/আউটডোর) ২ জন। এমবিবিএস ডিগ্রি পাস অথবা বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল কর্তৃক অনুমোদিত সমমানের ডিগ্রি। বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রদেয় স্থায়ী রেজিস্ট্রেশন থাকতে হবে। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। সিনিয়র স্টাফ নার্স ৪৬ জন। নার্সিং ডিপ্লোমাসহ বাংলাদেশ নার্সিং কাউন্সিল থেকে রেজিস্ট্রেশন প্রাপ্ত। বেতনক্রম : ১৬০০০-৩৮৬৪০ টাকা। ৬ জুন ২০২১ তারিখে বয়স ১৮ থেকে ৩২ বছর। নির্বাহী পরিচালক, শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট, মাতুয়াইল, ঢাকা এই ঠিকানায় আবেদন জমার শেষ তারিখ ৬ জুন ২০২১ অফিস চলাকালীন পর্যন্ত। যোগাযোগ : নির্বাহী পরিচালক, শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট, মাতুয়াইল, ঢাকা।

            সূত্র : আমাদের সময়, ১৯ মে, পৃষ্ঠা ৭

           গ্রন্থনা : আনিকা তাহসিন

×
সর্বশেষ সর্বাধিক পঠিত