সাহিত্যিক আলী ইমামের শারীরিক অবস্থা অপরিবর্তিত

আপডেট : ২৮ মে ২০২১, ০১:৩৫ এএম

সাহিত্যিক আলী ইমাম ঢাকার একটি হাসপাতালের ভেন্টিলেশন সাপোর্টে (লাইফ সাপোর্ট) চিকিৎসাধীন রয়েছেন। তার ছেলে ডা. তানভীর ইমাম জানিয়েছেন, তার বাবার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। সবার কাছে দোয়া চেয়েছেন তানভীর।

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আলী ইমামের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। আলী ইমামের পরিবার থেকে গুজব না ছড়ানোর অনুরোধ করা হয়েছে।

ছয় শতাধিক বইয়ের লেখক বিশিষ্ট শিশু সাহিত্যিক, শিশু সংগঠক ও গণমাধ্যম ব্যক্তিত্ব আলী ইমাম ১৯৫০ সালের ৩১ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন।

বাংলাদেশের শিশু সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য আলী ইমাম বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার (২০০১) এবং শিশু একাডেমী শিশুসাহিত্য পুরস্কার (২০১২) ছাড়াও অনেক পুরস্কার লাভ করেছেন। শিশুসাহিত্যিক হিসেবে জাপান ফাউন্ডেশনের আমন্ত্রণে ২০০৪ সালে তিনি সমগ্র জাপান পরিভ্রমণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত