স্বাস্থ্যমন্ত্রীর মা ফৌজিয়া মালেক মারা গেছেন

আপডেট : ২৮ মে ২০২১, ০২:১৮ এএম

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেকের মা ফৌজিয়া মালেক মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর এ এম জেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

অ্যাজমা ও বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন ফৌজিয়া মালেক। তার বয়স হয়েছিল ৮৪ বছর।

প্রয়াত ফৌজিয়া মালেক মানিকগঞ্জ সদর উপজেলার হরগজ গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার স্বামী প্রয়াত কর্নেল এম এ মালেক ঢাকা সিটি করপোরেশনের মেয়র ছিলেন। বাংলাদেশ সরকারের পাটমন্ত্রীরও দায়িত্ব পালন করেছেন তিনি।

মৃত্যুকালে এক ছেলে (স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক) ও এক মেয়ে (ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অধ্যাপক রুবিনা হামিদ) রেখে গেছেন ফৌজিয়া মালেক। তাকে চার দিন আগে চিকিৎসার জন্য এ এম জেড হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় দুই দিন আগে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল। এরও পাঁচ মাস আগে তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন।

দেশবাসীর কাছে স্বাস্থ্যমন্ত্রী ও তার পরিবার মরহুমার রুহের মাগফিরাত কামনা করে দোয়া প্রার্থনা করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত