উইনিং ম্যাগনিটিউড বাংলাদেশের উদ্যোগে এবং মিনিস্ট্রি অব হায়ার এডুকেশন মালয়েশিয়ার পৃষ্ঠপোষকতায় আগামী ২৯ ও ৩০ মে অনুষ্ঠিত হবে ‘স্টাডি ইন মালয়েশিয়া: ভার্চুয়াল এক্সপো ২০২১’ শীর্ষক অনলাইন মালয়েশিয়া শিক্ষা মেলা। সম্পূর্ণ ফ্রি এন্ট্রি ফি’তে এই মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
উইনিং ম্যাগনিটিউড বাংলাদেশের ম্যানেজিং পার্টনার মানজুমা মোর্শেদ জানান, টেইলরস ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়া, ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া, ইউসিএসআই ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ নটিংহ্যাম মালয়েশিয়া, সেগি ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব সাইবারজায়া, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ইনোভেশন, ইন্টারন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটিসহ মালয়েশিয়ার শীর্ষস্থানীয় ইউনিভার্সিটিসমুহ এই মেলায় অংশগ্রহণ করবে। এ ছাড়া অংশগ্রহণ করবে মিনিস্ট্রি অব হায়ার এডুকেশন মালয়েশিয়ার প্রতিনিধিগণ।
শীর্ষস্থানীয় এসব ইউনিভার্সিটির প্রতিনিধিগণ সম্পূর্ণ ফ্রি ওয়ান-অন-ওয়ান কন্সাল্টেন্সি দেবেন এবং ভর্তি যোগ্যতা যাচাই করে স্পট অ্যাডমিশনের সুযোগ দেবেন। ইউনিভার্সিটিতে ভর্তির যাবতীয় তথ্য, স্কলারশিপের সুবিধাদি এবং ভিসা প্রসেস সম্পর্কেও বিস্তারিত জানা যাবে এই মেলায়। ইউনিভার্সিটির প্রতিনিধি ছাড়াও উইনিং ম্যাগনিটিউড বাংলাদেশের অভিজ্ঞ কাউন্সেলরগণ থাকবেন মেলায় অংশগ্রহণকারী আগ্রহী শিক্ষার্থীদের মালয়েশিয়ান ইউনিভার্সিটি, অ্যাপ্লিকেশন প্রসেস, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে তথ্য দিয়ে সার্বিক সহযোগিতা করার জন্য।
আগ্রহীরা অন-স্পট অ্যাপ্লিকেশনে ফি এবং সার্ভিস চার্জে ওয়েভার পাবেন। রেজিস্ট্রেশন করে এই মেলায় অংশ নিতে পারবেন। প্রদত্ত লিংকে অনলাইন ফর্ম পূরণ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে— malaysiaeducationexhibition.com থেকে। বিস্তারিত জানতে ০১৭১৩-২০৬ ৬৯৮ নম্বরে যোগাযোগ করা যাবে।
