লায়ন্স ক্লাবের ভাইস জেলা গভর্নর ডিএজি ড. বশির উল্লাহ

আপডেট : ২৮ মে ২০২১, ১০:৪৪ পিএম

ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ড. মো. বশির উল্লাহ ২০২১-২২ বর্ষের জন্য লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের ৩১৫ এ২ এর দ্বিতীয় ভাইস জেলা গভর্নর নির্বাচিত হয়েছেন। গত বুধবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের কনভেনশন ও নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে লায়ন জালাল আহমেদ জেলা গভর্নর এবং লায়ন ইঞ্জিনিয়ার মো. আবদুল ওয়াহাব প্রথম ভাইস জেলা গভর্নর নির্বাচিত হন। এর আগে বশির উল্লাহ ২০১০-১১ বর্ষে লায়ন জেলার ক্যাবিনেট ট্রেজারারের দায়িত্ব পালন করেন। ২০১১-১২ ও ২০১২-১৩ লায়ন বর্ষে তিনি দুবার লায়ন জেলার ক্যাবিনেট সেক্রেটারি নিযুক্ত হন। পরপর দুবার ‘লায়ন অব দ্য ইয়ার’ ঘোষিত হন। বিজ্ঞপ্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত