নারায়ণগঞ্জে তিনটি সড়ক-সেতুর নামকরণ

আপডেট : ২৮ মে ২০২১, ১০:৪৬ পিএম

নারায়ণগঞ্জের তিনটি সড়ক-সেতুর নামকরণ ঐতিহ্যবাহী ওসমান পরিবারের সদস্যদের নামে করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এই মর্মে তিনটি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে গত মঙ্গলবার।

স্থাপনাগুলোর মধ্যে মদনপুর-মদনগঞ্জ-সৈয়দপুর আঞ্চলিক সড়কে নির্মাণাধীন তৃতীয় শীতলক্ষ্যা সেতুটির নামকরণ হয়েছে বীর মুক্তিযোদ্ধা এ কে এম নাসিম ওসমানের নামে। তিনি জাতীয় পার্টির সাবেক সাংসদ এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ এ কে এম শামীম ওসমান ও নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ এ কে এম সেলিম ওসমানের ভাই।

তাদের বাবা স্বাধীনতা পদকপ্রাপ্ত (মরণোত্তর) ভাষাসৈনিক এ কে এম সামসুজ্জোহার নামে নামকরণ হয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তরের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড থেকে চাষাঢ়া পর্যন্ত আঞ্চলিক মহাসড়কটি। আর এ কে এম সামসুজ্জোহার স্ত্রী ভাষাসৈনিক বেগম নাগিনা জোহার নামে নামকরণ হয়েছে খানপুর-হাজীগঞ্জ-গোদনাইল হয়ে ইপিজেড পর্যন্ত আঞ্চলিক মহাসড়কটির।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত