ঢাকা বিশ্ববিদ্যালয়
পদ ও যোগ্যতা : প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগে সহকারী অধ্যাপক ৩ জন। প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিষয়ে বিএসসি (সম্মান) এবং এমএসসি পরীক্ষার উভয়টিতে ১ম শ্রেণি বা সমমান বা সিজিপিএ ৪-এর মধ্যে ৩.৫০ থাকতে হবে। এসএসসি এবং এইচএসসি উভয়টিতে ১ম বিভাগ বা সমমান বা জিপিএ ৫-এর মধ্যে ৪.২৫ থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৩ বছরের পাঠদানের অভিজ্ঞতাসহ পত্রিকায় প্রকাশিত তিনটি গবেষণা প্রবন্ধ থাকতে হবে। পিএইচডি ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতনক্রম : ৩৫৫০০-৬৭০১০ টাকা। প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন পৌঁছানোর শেষ তারিখ ৯ জুন ২০২১ অফিস চলাকালীন পর্যন্ত। যোগাযোগ : রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।
সূত্র : যুগান্তর, ৩ মে, পৃষ্ঠা ৬
গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)
পদ ও যোগ্যতা : সহকারী প্রকৌশলী মোট ৫৫ জন। (ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ২১ জন, মেকানিক্যাল ২৬ জন, সিভিল ৬ জন এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ২ জন)। সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে ৫ বছরের কাজের অভিজ্ঞতাসহ সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাস। কোনো পরীক্ষায় ৩য় বিভাগ বা সমমানের ফল গ্রহণযোগ্য নয়। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। সহকারী ব্যবস্থাপক (সাধারণ) ৭ জন। ১ম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর বা সমমান অথবা ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএ পেয়ে স্নাতকোত্তরসহ সম্মানে ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএ অথবা ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি পাস। কোনো পরীক্ষায় ৩য় বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। উপসহকারী প্রকৌশলী মোট ৩০ জন। (ইলেকট্রিক্যাল ১১ জন, মেকানিক্যাল ১৩ জন, সিভিল ৪ জন এবং কম্পিউটার সায়েন্স ২ জন)। সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাস। কোনো পরীক্ষায় ৩য় বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। বেতনক্রম: ১৬০০০-৩৮৬৪০ টাকা। সহকারী কর্মকর্তা (সাধারণ) ৯ জন। স্নাতকোত্তর বা সমমান অথবা ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি পাস অথবা প্রশাসনিক কাজে ৩ বছরের অভিজ্ঞতাসহ স্নাতক ডিগ্রি পাস। কোনো পরীক্ষায় ৩য় বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। বেতনক্রম : ১৬০০০-৩৮৬৪০ টাকা। সহকারী কর্মকর্তা (অর্থ ও হিসাব) ১৪ জন। বাণিজ্যিক বিষয়ে স্নাতকোত্তর বা সমমান অথবা ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি পাস অথবা সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতাসহ বিকম ডিগ্রি পাস। কোনো পরীক্ষায় ৩য় বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। বেতনক্রম : ১৬০০০-৩৮৬৪০ টাকা। ১ মার্চ ২০২১ তারিখে বয়স ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮-৩২ বছর। http://gtcl.teletalk.com.bd অথবা www.gtcl.org.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনের শেষ তারিখ ১৮ জুন ২০২১ বিকেল ৫টা পর্যন্ত। আবেদনসহ দরকারি সব তথ্য পাওয়া যাবে জিটিসিএলের www.gtcl.org.bd এই ওয়েবসাইটে। যোগাযোগ : গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল), (পেট্রো বাংলার একটি কোম্পানি), এফ ১৮/এ, শের-ই-বাংলা নগর প্রশাসনিক এলাকা, আগারগাঁও, ঢাকা।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ১৭ মে ২০২১, পৃষ্ঠা ৬
গ্রন্থনা : আনিকা তাহসিন
