যে ছবি ঘিরে রিয়াল ভক্তদের মাঝে উচ্ছ্বাস

আপডেট : ২৯ মে ২০২১, ১১:০৮ পিএম

রিয়াল মাদ্রিদ ভক্তদের অনেক দিনের চাওয়া, কিলিয়ান এমবাপ্পেকে দলে ভেড়াবে ক্লাব। অনেকে আশা করছেন, এই গ্রীষ্মেই হয়ে যেতে পারে দুই পক্ষের চুক্তি। ভক্তদের সেই স্বপ্নকে যেন আরো তীব্র করে দিলেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড করিম বেনজেমা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এমবাপ্পের সঙ্গে ছবি পোস্ট করেছেন বেনজেমা। যে ছবি ঘিরে রিয়াল মাদ্রিদ ভক্তদের মাঝে আলাদা উচ্ছ্বাসই কাজ করছে।

আসছে ইউরোতে পিএসজি ফরোয়ার্ড এমবাপ্পে ও রিয়াল ফরোয়ার্ড বেনজেমা জুটি বেঁধে খেলবেন ফ্রান্সের হয়ে। বেনজেমা অনেক দিন পর জাতীয় দলে ডাক পেয়েছেন। এমবাপ্পে ফ্রান্সের ইউরো দলে বেনজেমাকে পাওয়ার পরই উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন। এরই মধ্যে জাতীয় দলের হয়ে অনুশীলন শুরু করে দিয়েছেন তারা।

শুক্রবার অনুশীলনের পর এমবাপ্পের সঙ্গে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন বেনজেমা। রিয়াল সমর্থকেরা এ থেকেই আশার ঝিলিক দেখতে পাচ্ছেন। নিকট ভবিষ্যতে সান্তিয়াগো বার্নাব্যুতে এই জুটিকে দেখার স্বপ্নে বুঁদ তারা।

লস ব্লাঙ্কোসরা শুক্রবারই ডেভিড আলবার সঙ্গে চুক্তি করেছে। কিন্তু বেশির ভাগ রিয়াল ভক্তদের প্রতীক্ষা আসলে পিএসজি তারকা এমবাপ্পেকে মাদ্রিদে দেখা।

পিএসজির সঙ্গে নেইমারের চুক্তি অবশ্য আগামী মৌসুম পর্যন্ত। এখন দেখার বিষয় রিয়াল এই মৌসুমেই এমবাপ্পেকে দলে ভেড়াতে পারে কিনা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত