বিভিন্ন কাজে আমাদের স্ক্রিন রেকর্ডারের প্রয়োজন হয়ে থাকে। বিশেষ করে প্রযুক্তিগত কোনো কাজ শিখতে গেলে স্ক্রিন রেকর্ডারের প্রয়োজনীয়তা অপরিসীম। ভালো মানের রেকর্ড না হলে ফোনের সমস্যা দেখা দিতে পারে, আর রেকর্ডের কোয়ালিটিও খুব ভালো হয় না। বেশ কিছু রেকর্ডার আছে যেগুলো অ্যান্ড্রয়েড ফোনে খুব সহজেই ব্যবহার করা যেতে পারে।
এজেড স্ক্রিন রেকর্ডার : এজেড রেকর্ডার বেশ ভালো মানের রেকর্ডার। এর রেকর্ডিংয়ের মান খুব ভালো। অ্যাপটিতে বেশ কিছু এডিটিং ফিচার আছে, যা দিয়ে রেকর্ডিংয়ের পর খুব মানের ভিডিও এডিটিং করা সম্ভব।
সুপার স্ক্রিন রেকর্ডার : সুপার রেকর্ডারও বেশ পরিচিত একটি রেকর্ডার। এর কোয়ালিটি ভালো, তবে মাঝেমধ্যে একটু দুর্বল ফোনে অ্যাপ ক্রাশ করতে পারে। সে ক্ষেত্রে সমস্যা হলো ক্রাশের আগের রেকর্ড সেভ করার কোনো অপশন নেই। তবে ভালো মানের রম ও র্যাম থাকা ফোনে খুব সহজেই এটি ব্যবহার করা যায়।
ডিইউ রেকর্ডার : এককালে ডিইউ ছিল সেরা স্ক্রিন রেকর্ডার। তবে এখন আরও অনেক রেকর্ডার বাজারে এসেছে। ভালো মানের রেকর্ডিং ক্ষমতাসম্পন্ন হওয়ায় খুব সহজেই এর ওপরে ভরসা করা যায়। তবে পুরনো রেকর্ডার হওয়ায় নিরাপত্তার বিষয়টি মাথায় রাখতে হবে।
গুগল প্লে গেমস : এখনকার বেশির ভাগ অ্যান্ড্রয়েড ফোনে এই অ্যাপ ইনস্টল করা থাকে না। তবে কেউ চাইলে প্লে স্টোর থেকে ফোনে ইনস্টল করে নিতে পারে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম যেহেতু গুগলের নিজস্ব জিনিস তাই যে কেউ অ্যান্ড্রয়েড ফোনে নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। ক্রাশ করার কোনো ভয় নেই। তা ছাড়া রেকর্ডিং কোয়ালিটিও উন্নতমানের।
স্ক্রিন রেকর্ডার : এমন অনেক রেকর্ডার ঘন ঘন বিজ্ঞাপন দেখায় কিন্তু রেকর্ডিং কোয়ালিটি তেমন ভালো না। নিজস্ব আয়ের জন্য তারা গ্রাহকদের বারবার প্রিমিয়াম কোয়ালিটি কিনতে বলে। এই স্ক্রিন রেকর্ডার একেবারেই ফ্রি এবং এখানে পপ আপের মাধ্যমে কোনো বিজ্ঞাপন দেখানো হবে না।
