২ বছর পরপর বিশ্বকাপ ভাবনা অযৌক্তিক

আপডেট : ৩০ মে ২০২১, ০১:৫৯ এএম

কিছুদিন আগে সৌদি আরব ফুটবল ফেডারেশন ফিফার কাছে প্রস্তাব করেছিল দুই বছর পরপর ফুটবল বিশ্বকাপ আয়োজনের। বিষয়টি এখনো আলোচনার টেবিলে। দুই বছর পরপর বিশ্বকাপ আয়োজনের ভাবনার কোনো মানে খুঁজে পাচ্ছেন না উয়েফা প্রেসিডেন্ট আলেকজান্দের সেফেরিন। তার মতে, এমনটা সম্ভব নয়।  চার বছর পরপরই হয়ে আসছে ফুটবল বিশ্বকাপ আসর। চলতি মাসে ফিফার বার্ষিক অধিবেশন কংগ্রেসে দুই বছর পরপর বিশ্বকাপের প্রস্তাবকে সমর্থন করা হয়। ফিফা জানায়, তারা এটির সম্ভাব্যতা যাচাই করে দেখবে। এ বিষয়ে এক সাক্ষাৎকারে সেফেরিন বলেন, এটা (দুই বছর পরপর বিশ্বকাপ) সম্ভব নয়, অযৌক্তিক ভাবনা। পরবর্তী বিশ্বকাপ ২০২২ সালে, তার পরের আসর ২০২৬-এ। ২০২৮ সালে আমাদের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ আছে, তাই ওই বছর বিশ্বকাপ হলে ইউরোপিয়ান দলগুলো সেখানে খেলবে না।’ ইন্টারনেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত