সংস্কারের জন্য রাজধানীর আদাবরের একাংশে আগামী দুদিন দিনের কিছু সময় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গতকাল শনিবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিম্নচাপের গ্যাস সংকট দূর করতে আজ রবিবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া আগামীকাল সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
সংস্কারের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকায় এতে রাজধানীর শেখেরটেক, আদাবর, বায়তুল আমান হাউজিং, মেহেদী আলিফ হাউজিং ও তৎসংলগ্ন এলাকার সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এর ফলে এসব এলাকার আশেপাশের এলাকায়ও গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে।
বিজ্ঞপ্তিতে, গ্রাহকের অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্র্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।
