নাশকতার মামলায় বিএনপি নেতা আসলামের জামিন

আপডেট : ৩০ মে ২০২১, ১১:০৬ পিএম

নাশকতার মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী। গতকাল রবিবার জামিন আবেদনের ওপর শুনানি শেষে বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মহিউদ্দিন শামীমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ নিয়মিত আদালত খোলা পর্যন্ত তাকে জামিনের আদেশ দেয়। শুনানিতে আসলাম চৌধুরীর পক্ষে ছিলেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল ও মোহাম্মদ হাসিবুর রহমান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ড. মো. বশির উল্লাহ।

এ প্রসঙ্গে ডিএজি বশির উল্লাহ দেশ রূপান্তরকে জানান, তারা হাইকোর্টের এ জামিন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করবেন। আদালত সূত্রে জানা যায়, চার বছর আগে রাষ্ট্রদ্রোহের মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেও ২০১৩ সালে রাজধানীর কোতোয়ালি ও শাহবাগ থানায় হওয়া নাশকতার দুই মামলায় আসলাম চৌধুরীকে শ্যেন অ্যারেস্ট দেখানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত