দ্বিতীয় অধ্যায় : স্কাউটিং, গার্ল গাইডিং ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি
বহুনির্বাচনী
নিচের উদ্দীপকটি পড়ে ১ ও ২ নম্বর প্রশ্নের উত্তর দাও:
সদিচ্ছা ছোটবেলা থেকেই পরোপকারী। মানুষের কষ্ট তার ভালো লাগে না। কীভাবে সে মানুষের বিপদে আপদে সাহায্য করতে পারবে এ বিষয়ে বাবা-মাকে প্রায়ই প্রশ্ন করে। বাবা বললেন, তোমাদের বিদ্যালয়েই অনেক সেবামূলক সংগঠন আছে। শিক্ষকদের সঙ্গে পরামর্শ করে যেকোনো একটির সদস্য হয়ে যাও।
১. সদিচ্ছার জন্য সুবিধাজনক সেবামূলক সংগঠন কোনটি?
ক. স্কাউট খ. রেড ক্রস গ. গার্ল গাইড ঘ. রেড ক্রিসেন্ট
২. সেবামূলক সংগঠনের সদস্য হলে সদিচ্ছার পক্ষে যা করা সম্ভব তা হলো
র. শিশু ও বয়স্কদের প্রয়োজনে রাস্তা পারাপারে সাহায্য করা
রর. হারিয়ে যাওয়া শিশুদের বাড়ি পৌঁছে দেওয়া
ররর. আহত কাউকে হাসপাতালে বা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া
নিচের কোনটি সঠিক?
ক. র খ. রর ও ররর
গ. র ও ররর ঘ. র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :
খুশবু বিদ্যালয় থেকে বাড়িতে আসার পর বিকেলে মাঠে খেলতে গিয়েছিল। খেলার সময় ইটের ওপর পড়ে গিয়ে পা কেটে যায় এবং রক্তক্ষরণ শুরু হয়। খুশবুর বন্ধুরাই তাকে সহযোগিতার জন্য দৌড়ে আসে এবং উপস্থিত বুদ্ধি দিয়ে প্রথমে রক্ত পড়া বন্ধ করল, তারপর তাকে হাসপাতালে নিয়ে গেল।
৩. খুশবুর বন্ধুদের প্রতি সম্পাদিত কাজটি কী?
ক. হাতুড়ে চিকিৎসা খ. পর্যবেক্ষণ
গ. প্রাথমিক চিকিৎসা ঘ. চিকিৎসা
৪. খুশবুর বন্ধুদের মতো সবার করণীয়
র. ক্ষতস্থান থেকে রক্ত পড়া বন্ধ করা
রর. ক্ষতস্থানে কিছু থাকলে বের করে দেওয়া
ররর. ক্ষতস্থানে মাসাজ করা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. রর ও ররর
গ. র ও ররর ঘ. র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়ে ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :
স্বপন তার বিদ্যালয়ের একটি সংগঠনের সঙ্গে জড়িত। এই সংগঠনের মূল বৈশিষ্ট্য হচ্ছে সর্বদা কাজের জন্য প্রস্তুত থাকা। সংগঠনের সাতটি আইনের মাধ্যমে পরিচালিত হয়। এই সংগঠনটির কর্মকাণ্ডের ফলে তার বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির হার আগের চেয়ে অনেক বেড়ে গেছে।
৫. স্বপন কোন সংগঠনের সঙ্গে জড়িত?
ক. গার্ল গাইড খ. রেড ক্রিসেন্ট
গ. স্কাউট ঘ. রেড ক্রস
৬. স্বপনের সংগঠনটির সফল বাস্তবায়ন হলে শিক্ষার্থীদের মধ্যে
র. মানবিক মূল্যবোধ সৃষ্টি হবে
রর. সমাজে সচেতন দৃষ্টিভঙ্গি গড়ে উঠবে
ররর. গোষ্ঠীগত দৃষ্টিভঙ্গি তৈরি হবে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. রর ও ররর
গ. র ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর
১. গ, ২. ঘ, ৩. গ, ৪. ক, ৫. গ, ৬. ক
