দেশে প্রথম জিই’র গ্যাস টারবাইন করছে সামিট

আপডেট : ০২ জুন ২০২১, ১২:৫৩ এএম

সামিট মেঘনাঘাট-২ পাওয়ার প্ল্যান্ট প্রকল্পে সামিট নিয়ে এসেছে জিই’র সর্বাধুনিক ৯এইচএ.০১ হেভি-ডিউটি গ্যাস টারবাইন।

প্রকল্পকাল মাফিক গ্যাস টারবাইনটি প্ল্যান্টের ভিত্তিতে সফলভাবে স্থাপনা করা শুরু হয়েছে। এটি ২০২২ সাল নাগাদ চালু হওয়ার কথা রয়েছে। গ্যাস টারবাইনটি দেশের সাত লাখ গৃহস্থালির বিদ্যুতের প্রয়োজন মেটাতে সক্ষম হবে।

সামিট গ্রুপ অব কোম্পানিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান বলেন, বাংলাদেশের মাথাপিছু জিডিপি বৃদ্ধির হার এই অঞ্চলে সবচেয়ে বেশি হলেও মাথাপিছু বিদ্যুৎ ব্যবহারে ভারতীয় উপমহাদেশের মধ্যে অনেক পিছিয়ে। সামিট বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি বেগবানে   দেশের মানুষের জন্য প্রাথমিক অবকাঠামো নির্মাণ করে যাচ্ছে। বিজ্ঞপ্তিতে সামিট জানায়, সামিট মেঘনাঘাট-২ প্রকল্পটি বাংলাদেশের বেসরকারি বিদ্যুৎ খাতের এযাবৎকালের সর্ববৃহৎ একক বিনিয়োগ।

বর্তমানে জিই’র এইচ-ক্লাস এই সেগমেন্টে বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল গ্যাস টারবাইন ফ্লিট। ফ্রান্সের বেলফোর্টে নির্মিত এই জিই ৯এইচএ.০১ গ্যাস টারবাইনটি ৫০-হার্জ সেগমেন্টের কম্বাইন্ড সাইকেলে বিশ্ব  রেকর্ডধারী নিট ৬৩ দশমিক ৭ শতাংশ কার্যকর।

জিই’র দক্ষিণ এশিয়ার গ্যাস পাওয়ারের সিইও দীপেশ নন্দা বলেন, সবার জন্য বিদ্যুৎ এই জাতীয় লক্ষ্যে বাংলাদেশের সরকার নতুনভাবে নির্ধারণ ও উপায় সংজ্ঞায়িত করছে। সামিট গ্রুপের সঙ্গে দীর্ঘমেয়াদি সহযোগী হিসেবে থাকতে পেরে জিই গর্বিত। বাংলাদেশে জিই’র একাধিক শক্তিশালী গ্যাস টারবাইন স্থাপনা রয়েছে, যা সম্মিলিতভাবে প্রায় তিন গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত