ইবিতে ৮ দিনের গ্রীষ্মকালীন ছুটি শুরু

আপডেট : ০২ জুন ২০২১, ১১:১৪ এএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকালীন ছুটি আজ বুধবার থেকে শুরু হচ্ছে। চলবে ৯ জুন পর্যন্ত।

ছুটিতে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ বন্ধ থাকবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান।

গতকাল মঙ্গলবার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত